• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়ান কাপ বাছাই

শিলংয়ে পৌঁছালেন হামজা-জামালরা

   ২০ মার্চ ২০২৫, ০৫:১৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রয়েছেন জামাল-হামজারা। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চূড়ান্ত করতে পারেননি। ফলে ২৪ জন ফুটবলারই ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রথমবারেই আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ
প্রথমবারেই আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশ