• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

পুলিশসহ আহত ৫, গ্রেফতার ৩

বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ১১:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাখারুঞ্জ গ্রামের বাসিন্দা তোফাজ্জল জমি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির চৌধুরী ও তার তিন অনুসারী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখানে গিয়ে তোফাজ্জলসহ তার চার আত্মীয়কে মারধর করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বাকিরা।

আহতরা হলেন, পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন (৩৫), একই গ্রামের আমিরুল ইসলাম (২৭), বগুড়ার শাহজাহানপুরের রফিক (৩৭) ও আব্দুল মমিন (৩৮)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আহত তোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে থানা থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, পুলিশ আওয়ামী লীগের লোক ছেড়ে দিয়েছে এমন গুজবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা চালায়। ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশের হেফাজতে থাকা তিনজনকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের মেরে থানা অবরুদ্ধ করে রাখে।

আহত দুই পুলিশ সদস্য হলেন কাজী জাফর ও সুমন।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিনজনকে আটক করে সেনাবাহিনী।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের মধ্যে কেউ অপরাধ করলে তার শাস্তি হবে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও