• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার

   ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৬ পি.এম.

ঢাবি প্রতিনিধি 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় তাদের নাম রয়েছে।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সহিংসতার ঘটনায় ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানায়।

সোমবার সিন্ডিকেট সভায় এই তালিকা তোলা হয়। সত্যানুন্ধান কমিটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয় এবং রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে। এছাড়া তালিকায় ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাদের নামও আছে। বহিরাগতও আছে কয়েকজন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে
স্নাতক রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে
নবীনদের পদচারণায় মুখর রুয়েট, ৯ মে ওরিয়েন্টেশন
নবীনদের পদচারণায় মুখর রুয়েট, ৯ মে ওরিয়েন্টেশন
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক