• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

জার্মানির সামরিক বাহিনীতে সেনা সংকট

   ১৫ মার্চ ২০২৫, ০৭:২৯ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

সামরিক বাহিনীর প্রসার চায় জার্মানি সরকার, তা সত্ত্বেও বুন্ডেসভেয়ারে তীব্র সেনা–সংকট চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনো শূন্য।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মানির সামরিক বাহিনীর নিচের র‍্যাঙ্কগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি রয়েছে। বছর শেষে পদোন্নতি দেওয়ার সময় ২০ শতাংশের মতো পদ শূন্য থেকে যাচ্ছে।

তবে ওপরের দিকের র‍্যাঙ্কগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। পরিস্থিতির উন্নয়নে প্রতিরক্ষা কমিশনার এফা হ্যোগল একটা নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বর্তমানে জার্মানির সশস্ত্র বাহিনীতে ১ লাখ ৮১ হাজার সৈন্য রয়েছে।

দায়িত্বশীল অনেকেই ২০১১ সালে স্থগিত হওয়া পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন; কিন্তু কমিশনার এফা হ্যোগল মনে করছেন, শুধু এই ব্যবস্থার পুনর্বহালই যথেষ্ট নয়।

বার্লিনে হ্যোগল তাঁর প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের বলেন, বুন্ডেসভেয়ারের পক্ষে এ মুহূর্তে এটি পরিচালনা করা একটু বেশি বেশিই হবে৷ এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষক বর্তমানে নেই।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে জার্মানি বড় আকারের পুনঃসশস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বার্লিনের প্রতিরক্ষানীতিতে পরিবর্তন আরও জরুরি হয়ে উঠেছে।

রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোট ও বামপন্থি এসপিডি জার্মানির পরবর্তী সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। এ মুহূর্তে তারা দেশটির অর্থনৈতিক সংস্কারের দিকে গুরুত্ব দেওয়ার পাশপাশি পরিকাঠামো ও প্রতিরক্ষার দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সূত্র: ডয়চে ভেলে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র