• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাঙ্গাবালীতে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

   ১১ মার্চ ২০২৫, ০৩:৪৬ পি.এম.

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাকে তরমুজের দ্বীপ বলা যায়। এখানকার তরমুজের সুনাম রয়েছে সারা দেশে। প্রতি বছরের মতো এ বছরও আগাম তরমুজ চাষ করেছেন উপজেলার কৃষকরা। ফলনও হয়েছে ভালো। চাহিদার পাশাপাশি লাভজনক ফল হওয়ায় নতুন নতুন চাষিও বাড়ছে এখানে।

সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। তবে রাঙ্গাবালী উপজেলায় ডিসেম্বরেই আগাম তরমুজের আবাদ শুরু হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয় তরমুজ বিক্রি।উপজেলার কাউখালী চর, পাঙ্গাশিয়ার চর, চর ইমারশনসহ বিভিন্ন চর ঘুরে  দেখা গেছে, বিস্তীর্ণ ক্ষেত জুড়ে তরমুজের সমারোহ। লতায় মোড়ানো সবুজ পাতার ফাঁকে ফাঁকে তরমুজ। যতদূর চোখ যায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে শুধু তরমুজ আর তরমুজ।

কৃষি বিভাগের তথ্যমতে, এ মৌসুমে রাঙ্গাবালীতে এ বছর ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর তরমুজ আবাদ হয়েছে বেশি।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ্দুজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাঙ্গাবালীতে প্রায় ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। গত বছরের চেয়ে এ বছর তরমুজ আবাদ বেশি হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত কোনো ক্ষতির শঙ্কা মাঠে দেখা যায়নি। কোনো প্রতিকূলতা না থাকলে সাড়ে ৬০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড