• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘ভুয়া পুলিশ’ আখ্যা

এসআইকে মারধর, গ্রেপ্তার আরও ১০


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০১:৩০ পি.এম.
শেয়ার করুন 0
এসআইকে মারধর, গ্রেপ্তার আরও ১০

চট্টগ্রাম প্রতিবেদক 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।  শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)। এর আগে সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদকে (২২) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।  

পতেঙ্গা মডেল থানার ওসি জানান, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালানো হয়। এতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে, ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের ওপর এ হামলা চালায় গ্রেপ্তাররা। 

আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত। হামলাকারীরা তাকে ভুয়া ‘পুলিশ আখ্যা’ দিয়ে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআইকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতকারীদের ঘটনাস্থলে জড়ো করে।

তিনি জানান, খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজনের সহযোগিতায় এসআই ইউসুফকে উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত লোকজন হামলায় জড়িত জড়িত সাইমন ও তাফসির ইমাদ (২২) নামের দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল