• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিএনপি নেতার বাড়ি

৭ লাখ টাকাসহ মোটরসাইকেল নিয়ে গেল ডাকাতদল


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
৭ লাখ টাকাসহ মোটরসাইকেল নিয়ে গেল ডাকাতদল

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

ডাকাতরা বাসার গ্রিল ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৭ লাখ ৩৩ হাজার টাকা, এফ জেট মোটরসাইকেলসহ কয়েকটি ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় রেজাউল মোল্লা জানান, শুক্রবার রাতে শহিদুল ইসলাম শহিদ ঢাকায় ছিলেন। এ সুযোগে ডাকাত দলের সদস্যরা গভীর রাতে শহিদের ঘরের দরজার তালা ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে আলমারি ও শোকেস ভেঙে আসবাবপত্র তছনছ করে ব্যবসার নগদ টাকা, একটি মোটরসাইকেল ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে মুঠোফোনে অবগত করা হয়েছে।

ভুক্তভোগী বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ জানান, আমার বাসায় ডাকাতি নয় মূলত আমাকে হত্যার উদ্দেশে ডাকাত দলের সর্দার আলী আশরাফ গংরা আমার বাসায় এসেছিল। আমি বাসায় না থাকায় গেটের তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে আলমারি, শোকেস ভেঙে নগদ ৭ লাখ ৩৩ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ব্যাংকের চেক লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ডাকাতিসহ সব অপকর্মের হোতা আলী আশরাফ। মহাসড়ক ও সয়বাদের বিভিন্ন অঞ্চলে ডাকাতি ও চুরি করলেও অধরা রয়েছে আলী আশরাফ। তার অত্যাচারে সয়দাবাদ ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২/৩ মাসে সয়দাবাদে ১০ থেকে ১৫টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো তৎপরতা নেই। আমি ডাকাত সর্দার আলী আশরাফ গংদের হুমকিতে নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। 

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ডাকাতির ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও