এনজোর লাল কার্ড, ১০ জনে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বড় ধাক্কা খেয়েছে যোগ করা সময়ে। স্পেনের পাউ কুবারসিকে ফাউল করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ।
এর আগে ম্যাচের ৮২তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় তাকে মাঠ ছাড়তে হয় এবং শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
এদিকে মাঠের বাইরে থেকে আপত্তিকর আচরণের কারণে হলুদ কার্ড দেখানো হয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকেও।
ভিওডি বাংলা/আ








মন্তব্য