{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

‎‎শাহাদাত হাওলাদার ‎    ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় ছোটপর্দার নিয়মিত ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমাইয়া শিমু। একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

‎এর আগে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরেছিলেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দসই চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফিরতে চান।

‎অবশেষে সেই প্রত্যাবর্তন ঘটছে ধারাবাহিক নাটকের মাধ্যমে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন সুমাইয়া শিমু।

তবে নাটক কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী। একইভাবে বিষয়টি নিয়ে নীরব রয়েছেন নির্মাতা রাজও।

‎জানা গেছে, সম্প্রতি রাজ নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। বর্তমানে চলছে নাটকটির শুটিং প্রস্তুতি। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিমুর পাশাপাশি নাটকের অন্য অভিনয়শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।

‎উল্লেখ্য, সুমাইয়া শিমুর অভিনয়জীবনে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক। এর মধ্যে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী এলসা
ছবি: সংগৃহীত
যেভাবে শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের প্রেম
ছবি: সংগৃহীত
ব্রাজিল বিদায়, তবু আশা ছাড়ছেন না পলাশ