• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমার সবকিছুই চাইল, অথচ তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে

ক্রীড়া ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘তারা আমার জার্সি চাইল, সবকিছুই চাইল। অথচ মাঠে তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে। কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মজার ছলে এসব কথা বলেন।

মায়ামিতে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।

শ্বাসরুদ্ধকর ম্যাচটি হয়ে থাকল মেসিময়। রেকর্ড বই তছনছ করেছেন বলে নয়। মিক্সড জোনে এক নারী সাংবাদিককে তাঁর চুমুর ঘটনা ভাইরাল। এখানেই শেষ নয়। প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় করেছেন রসিকতাও।

খেলা শেষে আর্জেন্টাইন অধিনায়ক মিক্সড জোন দিয়ে যাচ্ছিলেন। তখন আফ্রিকান দলটির কয়েক জন ফুটবলার তাঁর জন্য অপেক্ষা করছিলেন। মেসির সঙ্গে ছবি তোলার পাশাপাশি তাঁর কাছ থেকে স্মারক হিসেবে কিছু নিতে চেয়েছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। 

কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে ছবি তোলার পর আর্জেন্টাইন অধিনায়ক মজার ছলে বলেন, ‘তারা আমার জার্সি চাইল, সবকিছুই চাইল। অথচ মাঠে তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে। হা হা।’

মেসি যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর ফোলা কপাল অনেকেরই নজরে এসেছে। দ্বিতীয়ার্ধে ম্যাচ যখন ১-১ সমতায়, তখন আর্জেন্টাইন অধিনায়ককে পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউল করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। তাঁর হাঁটুর সঙ্গে মাথায় আঘাত পাওয়াতে কপাল লাল হয়ে যায়। খেলা শেষে বের হয়ে যাওয়ার সময় প্রদাহনাশক (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি) ওষুধ এবং বরফ ব্যবহার করেন তিনি।

মেসি মিক্সড জোন নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা হয়ে গেল সোফি মার্তিনেস নামের এক নারী সাংবাদিকের। দেখা হতেই সোফিকে চুমু দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর্জেন্টাইনরা সাধারণত এভাবেই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। চুমু দেওয়ার পর রসিকতার সুরে মেসি বলেন, ‘তোমার দিকে যদি তাকাই, তা শুধু তোমার জন্যই। তোমাকে যদি শুভেচ্ছা জানাই, সেটা শুধু তোমার জন্যই।’

৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের দিনে মেসি একগাদা রেকর্ড গড়েছেন। দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের রেকর্ডটাও মেসি করতে পারতেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যারাডোনার অ্যাসিস্ট ছিল আটটি। 

তবে আজ ১১১ মিনিটের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে গোল লেখা হলেও পরে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। যার ফলে অ্যাসিস্ট আর মেসির নামে লেখা হয়নি। ৭ জুলাই আটলান্টায় শেষ ষোলোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-মিসর।

ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আবারও আর্জেন্টিনার সঙ্গে সমতায় কেপ ভার্দে
ছবি: সংগৃহীত
সমতায় ফিরলো কেপ ভার্দে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড