টপ নিউজ
জুলাই স্মৃতি জাদুঘরে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং বাতিল
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬, ১১:৪১ পি.এম.

ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিতব্য প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ আজ রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর রোডে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মেইন গেটের সামনে এ প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল।
তবে অনিবার্য কারণবশত নির্ধারিত প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আয়োজিত ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিত থাকার কথা ছিল।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য