• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অংশ নিতে পারবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিএনপির এই সরকারের ভেতরেই আওয়ামী লীগের একটি পক্ষ অবস্থান করছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সরকারের একটি পক্ষ আওয়ামী লীগের অংশ নেওয়ার বিরোধিতা করলেও একজন উপদেষ্টা বলছেন, শর্ত মেনে তারা অংশ নিতে পারবে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে।

তিনি বলেন, আমি মনে করি, আওয়ামী লীগের একটি পক্ষ বিএনপির এই সরকারের ভেতরেই অবস্থান করছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না।

স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ দফা দাবি জানানো হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, দাবির মধ্যে পরিষ্কার বলা হয়েছে, কেউ প্রশাসক পদে থেকে মেয়র নির্বাচনে অংশ নিতে বা প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকারি লোগো ব্যবহার করে রাজধানীতে ইতোমধ্যে মেয়র পদের জন্য পোস্টারিং ও ভোট চাওয়া হচ্ছে।

এনসিপির এ মুখপাত্র অভিযোগ করেন, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক পদে থেকে তারা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তারা যদি নির্বাচনে অংশ নিতে চান, তবে অবিলম্বে বর্তমান পদ থেকে তাদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ইজারা দেওয়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন এনসিপির এ নেতা।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহানগর যুবদল নেতা বহিষ্কার
মহানগর যুবদল নেতা বহিষ্কার
বিএনপির সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের
বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের