টপ নিউজ
এমপি আনার হত্যা: শিমুলের জামিন স্থগিতের আবেদন
নিজস্ব প্রতিবেদক
৯ জুন ২০২৬, ০৫:২৭ পি.এম.

এমপি আনোয়ারুল আজীম আনার । ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার মামলার আসামি শিমুলের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
এ হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়াকে গতকাল জামিন দিয়েছেন হাইকোর্টের একটি নিয়মিত বেঞ্চ।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
মামলায় গ্রেপ্তারের পর ২০২৪ সালের ৫ জুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিমুল ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ভিওডি বাংলা/জা







