শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত

শেরপুরে ব্যতিক্রমী আয়োজনে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হয়েছেন দীর্ঘদিনের আর্জেন্টিনা ভক্ত দেবো প্রিয় দাস শিবু। পরে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন ব্রাজিল সমর্থকরা।
সোমবার (৮ জুন) রাতে শহরের চাপাতলী এলাকায় স্বজন মাদক নিরাময় কেন্দ্রের ছাদে এ আয়োজন করা হয়। এতে ২০-২৫ জন ব্রাজিল সমর্থক উপস্থিত ছিলেন।
শিবু জানান, দীর্ঘদিন লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করলেও বর্তমানে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারের প্রতি ভালো লাগা থেকেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
আয়োজক মেহের খান অপু বলেন, ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।
ভিওডি বাংলা/মো. মাকসুদুর রহমান/জা







