• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে ধর্ষকের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

পাবনা প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে ধর্ষণে অভিযুক্ত  আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগে করে বিক্ষুব্ধ জনতা। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদীতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদীতে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
আওয়ামী লীগে যুক্ত থাকার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
এক মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার
খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার