• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যে কোনো দল থেকে ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০১:৩০ পি.এম.
ডা. জাহেদ উর রহমান। ছবি-সংগৃহীত

‘স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। কেউ যদি ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চায়, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।’ 

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

তবে যেকোনো দল থেকে ব্যক্তিগতভাবে এই নির্বাচনে কেউ অংশ নিলে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে আসা পানি ব্যারেজের মাধ্যমে সংরক্ষণ করে তা শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে।

পুশইন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারের কারণে পুশইন হচ্ছে। তবে খুব শিগগিরই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য