যে সুখবর দিলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।
মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ সুখবর জানান তিনি।
তিনি বলেন, অত্যান্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রনালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সব গণমাধ্যমকে।
চীন সরকারের আমন্ত্রণে মন্ত্রী দেশের বাইরে আছে জানিয়ে বলেন, এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সব গণমাধ্যমসহ আমাদের মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোন পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি। ফলে এবারের বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দর্শকদের জন্য টিভিতে খেলা দেখা সব সময়ই বড় বিষয়। বিশেষ করে যারা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচার বড় স্বস্তির খবর।
এবারের বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর একে একে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। বড় দলগুলোর ম্যাচ ঘিরে বাংলাদেশেও থাকবে বাড়তি আগ্রহ।
ভিওডি বাংলা/বিন্দু







