• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১০:২৬ এ.এম.
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার ও এক রাউন্ড গুলিসহ খোকন নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৯ জুন) রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খোকন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মইনুল মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করতেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক অস্ত্রধারী সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে খোকনকে আটক করে তার কাছ থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলভার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মো. সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে সিটিটিসির অভিযানে জেল পলাতক প্রতারক গ্রেপ্তার
মিরপুরে সিটিটিসির অভিযানে জেল পলাতক প্রতারক গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত