• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৭:২২ এ.এম.
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) বিকেল ও রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন- উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী বাপ্পী, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, সাইফুদ্দীন ও আশরাফুল ইসলাম।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু
ভেঙে পড়েছে একমাত্র কাঠের সাঁকো, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
ভেঙে পড়েছে একমাত্র কাঠের সাঁকো, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
পাবনা পাসপোর্ট অফিসে সিন্ডিকেট বাণিজ্য, দুই কর্মকর্তার অপসারণ দাবি
পাবনা পাসপোর্ট অফিসে সিন্ডিকেট বাণিজ্য, দুই কর্মকর্তার অপসারণ দাবি