• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গ্রেপ্তার দুই নেতার মুক্তির দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

   ২৫ মে ২০২৬, ০২:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে গ্রেপ্তার হওয়া দুই নেতার মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার (২৪ মে) রাতে জাতীয় যুবশক্তির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। এসময় ঢাকা মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভিন্নমত দমন ও বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করতে প্রশাসনকে ব্যবহার করে গ্রেপ্তার ও হয়রানির রাজনীতি চালানো হচ্ছে। তারা বলেন, হামলাকারীদের বিচারের আওতায় না এনে উল্টো ভুক্তভোগী পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

বক্তারা অবিলম্বে তারেক রেজা ও অয়ন রহমানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ছাত্রদল নেতার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফাইল প্রকাশ করুন’, মীর শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফের
‘ফাইল প্রকাশ করুন’, মীর শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফের
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই