• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আফঈদাকে সরিয়ে নতুন অধিনায়ক মারিয়া মান্দা

স্পোর্টস ডেস্ক    ২৫ মে ২০২৬, ০১:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

এতদিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। তবে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে নেতৃত্বে পরিবর্তন এনেছেন প্রধান কোচ পিটার বাটলার।

রোববার (২৪ মে) গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই দলের নতুন অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়।

অধিনায়ক পরিবর্তনের বিষয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এক সংবাদমাধ্যমকে বলেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকারই অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহের অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন। এটি কোচের সিদ্ধান্ত।’

আগামীকাল বিকেলে ভুটান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। একই দিন সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে, প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ৩১ মে গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনালে খেলবে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ জুন।

বাংলাদেশ নারী দল ২০২২ ও ২০২৪ সালে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল
তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
ট্রেবল জয়ে হামজার রাজত্ব
ট্রেবল জয়ে হামজার রাজত্ব