• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৫:০৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান ও বহু বসতবাড়ি। পুরো উপজেলা কয়েক ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

রোববার (২৪ মে) দিবাগত রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক টিনশেড ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

ঝড়ের পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে নবাবগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শুরু করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তারা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ঝড়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। এখনো পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলে গাছের পাতা খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ১
ছাগলে গাছের পাতা খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ১
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি