টপ নিউজ
লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২
ভিওডি বাংলা ডেস্ক
২৪ মে ২০২৬, ০৩:৫৬ পি.এম.

ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে সম্প্রতি উত্তেজনা ও সহিংসতা বেড়ে চলেছে। দেশটির দক্ষিণাঞ্চলের টাইর জেলার বাজৌরিয়েহ এলাকায় হামলা হয়েছে। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়।
এই হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।
রোববার (২৪ মে) এনএনএ জানিয়েছে, শনিবার রাতে টাইর জেলার আরেক শহর তোউরাতেও হামলা হয়েছে। ওই সময় একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। সেখানের হামলাতেও একজন নিহত এবং দুজন আহত হন।
তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ভিওডি বাংলা/এফএ







