• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন কাল লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২ স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও পাকিস্তানে ট্রেনে বোমা হামলা, নিহত অন্তত ২৪ প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঈদযাত্রায় রেলে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী

পাকিস্তানে ট্রেনে বোমা হামলা, নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মে ২০২৬, ০৩:৫১ পি.এম.
ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৮২ জন।

রোববার (২৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়।

বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। 

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চমন ফটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। 

পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি সহায়তাকারী ট্রেন পাঠানো হয়েছে। এপিপির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি উল্টে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই হচ্ছেন ভারতীয়রা
যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই হচ্ছেন ভারতীয়রা
হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি, সন্দেহভাজন একজন নিহত
হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি, সন্দেহভাজন একজন নিহত
চার দিনের সফরে চীনে শাহবাজ শরিফ
চার দিনের সফরে চীনে শাহবাজ শরিফ