• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২ স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও পাকিস্তানে ট্রেনে বোমা হামলা, নিহত অন্তত ২৪ প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঈদযাত্রায় রেলে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী রামিসা হত্যার বিচারকাজ ৫-৭ দিনের মধ্যে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা শহরের বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর: ডিএসসিসি প্রশাসক ঢাকাসহ ১৯ জেলায় বইছে তাপপ্রবাহ

ছাগলে গাছের পাতা খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ১

পাবনা প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৩:১৮ পি.এম.
নিহত মাহাবুল প্রামানিক। ছবি : ভিওডি বাংলা

ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আর আটক ব্যক্তি আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির সজনে গাছের পাতা খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সি ও তসলিম মুন্সি গাছের লাঠি দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেণ, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি। 
 
ভিওডি বাংলা/এম এস রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়, ৬৫ হাজারে বিক্রি
পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়, ৬৫ হাজারে বিক্রি
কারণ ছাড়াই লবণের বস্তায় বেড়েছে ৩৭০ টাকা
ভোক্তা পর্যায়ে দাম দ্বিগুণ কারণ ছাড়াই লবণের বস্তায় বেড়েছে ৩৭০ টাকা
বগুড়ায় ৩শ’ ইয়াবাসহ ২ পুলিশ আটক
বগুড়ায় ৩শ’ ইয়াবাসহ ২ পুলিশ আটক