• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০১:১৯ পি.এম.
ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রবিবার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন নারী ও তিন জন পুরুষ।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, ‘ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।’

দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা