• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি : সংগৃহীত

আগামীকাল সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ ৭ দিনের ছুটির আনন্দ শুরু হচ্ছে।  রোববার (২৪ মে) ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন তারা।  এদিকে, অফিস শেষ করেই ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন লাখো চাকুরিজীবী।

এ বছর আগামী বৃহস্পতিবার (২৮ মে ) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদযাত্রা যেন সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আগেভাগেই ছুটির বিষয়টি ঢেলে সাজিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরও একদিন যুক্ত করায় এবার মোট সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূলত ২৮ মে ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে, ঈদযাত্রা সহজ করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও জনগণের ভোগান্তি কমাতে জরুরি সেবা খাতগুলোকে সচল রাখা হচ্ছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। একই সঙ্গে জরুরি সেবার সঙ্গে জড়িত যানবাহন ও কর্মীরা ছুটির দিনগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি
ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি
নদী ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদমন্ত্রী
ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব
ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব