• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়, ৬৫ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ১০:৩৭ এ.এম.
বাঘাইড় মাছ ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। প্রায় ৩৬ কেজি ওজনের মাছটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায় আড়তে। পরে নিলামে বিক্রি হয়ে মাছটির দাম ওঠে ৬০ হাজার টাকার বেশি।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে খলিল হালদার ও তার সহযোগীরা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে গভীর রাতে পদ্মায় মাছ ধরতে যান। কয়েকবার জাল ফেলেও তেমন মাছ না পাওয়ায় শেষবারের মতো জাল ফেলেন তারা।

ভোরের দিকে জাল টানতে গিয়ে তারা বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। পরে জাল ওপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ট্রলারে তোলার পর সেটি নিয়ে যাওয়া হয় দৌলতদিয়ার স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল মণ্ডলের আড়তে।

সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। এত বড় বাঘাইড় মাছের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষ মাছটি এক নজর দেখতে আড়তে ভিড় করেন।

পরে উন্মুক্ত নিলামে মাছটির কেজি দর ওঠে ১ হাজার ৭০০ টাকা। সেই হিসাবে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন ৬০ হাজার ৮৬০ টাকায়।

পরবর্তীতে তিনি মাছটি আরও বেশি দামে বিক্রি করেন। জানা যায়, কাতারপ্রবাসী এক ক্রেতার সঙ্গে অনলাইনে যোগাযোগের মাধ্যমে মাছটি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। সব মিলিয়ে মাছটির বিক্রয়মূল্য দাঁড়ায় ৬৬ হাজার ২৩০ টাকা। মাছটি ক্রেতার গ্রামের বাড়ি সিলেটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এখন আর খুব বেশি বড় বাঘাইড় মাছ পাওয়া যায় না। তাই এমন মাছ পাওয়া গেলে ব্যবসায়ীরা বাড়তি আগ্রহ দেখান। মাছটি আকারে বড় হওয়ায় ভালো দাম পাওয়া গেছে।

জেলে খলিল হালদার জানান, সারারাত নদীতে থেকেও আশানুরূপ মাছ পাননি তারা। শেষ মুহূর্তে জালে বড় এই বাঘাইড় মাছ ধরা পড়ায় তিনি খুবই খুশি। মাছ বিক্রির টাকা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা না পেয়ে ৩ জনকে কুপিয়ে জখম, ককটেল বিস্ফোরণ
চাঁদা না পেয়ে ৩ জনকে কুপিয়ে জখম, ককটেল বিস্ফোরণ
শেবাচিম হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ
শেবাচিম হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ
ঢাকা উত্তর-দক্ষিণের হাটে ডিএলএসের বিনামূল্যে ভেটেরিনারি সেবা
ঢাকা উত্তর-দক্ষিণের হাটে ডিএলএসের বিনামূল্যে ভেটেরিনারি সেবা