• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় ৩শ’ ইয়াবাসহ ২ পুলিশ আটক

বগুড়া প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৯:০২ এ.এম.
সাইদুর রহমান -আব্দুল ওয়াহাব । ছবি: ভিওডি বাংলা

বগুড়া শহরে ৩০০টি ইয়াবাসহ এক কর্মরত ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবি’র ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

আটকরা হলেন- জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান, ৩২, এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব, ৪০।

ইকবাল বাহার বলেন, ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দু’জনের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/আ, স, ম, জাকারিয়া/জা   


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর-দক্ষিণের হাটে ডিএলএসের বিনামূল্যে ভেটেরিনারি সেবা
ঢাকা উত্তর-দক্ষিণের হাটে ডিএলএসের বিনামূল্যে ভেটেরিনারি সেবা
৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক
নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক