• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক

নড়াইল প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৪:৫৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে মাদক মামলার আসামি বাবা ছেলে আটক। নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা গ্রামের মৃত-অজেদ আলী বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও নিজের বড় ছেলে বাপ্পি সাহারিয়ার (৩৫) পিতা-শরিফুল ইসলামকে মধ্য রাতে বাপ ছেলেকে আটক করে নড়াইল সদর ফাড়ি'র পুলিশ।

নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে এসআই গুপাল চন্দ্র সরকার ও এ এস আই তুহিন মোল্লাসহ সঙ্গিও ফোর্স নিয়ে শুক্রবার (২২মে) মধ্য রাতে বাবা শরিফুল ইসলাম ও ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করে তাদের তল্লাশি করলে।

বাবা শরিফুল ইসলামের পকেট থেকে ২০০ পিচ ইয়াবা ও ছেলে বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচ ইয়াবা,মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ অজয় কুমার কুন্ডু বলেন, মধ্য রাতে পুলিশ অভিযান চালিয়ে ভাদুলিডাঙ্গা গ্রামে নার্সারির সামনে হতে বাপ ছেলেকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ