• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউএসটিসি ক্যাম্পাসে খুলিবিহীন মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৪:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে খুলিবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটির মাথা থেকে খুলি বিচ্ছিন্ন ছিল এবং মুখমণ্ডল বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১
নেতাকর্মীদের ঐক্যের আহ্বান এমরান সালেহ প্রিন্স’র
নেতাকর্মীদের ঐক্যের আহ্বান এমরান সালেহ প্রিন্স’র