• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

চীনে ভূমিকম্পে ১৩টি ভবন ধস, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মে ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন। এতে ১৩টি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে গুয়াংসির লিউঝৌ শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, নিহত দুজন স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

ভূমিকম্পের পর সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষ বহুতল ভবন থেকে দ্রুত বেরিয়ে আসছেন। বিভিন্ন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন। তাদের সঙ্গে থাকা প্রশিক্ষিত কুকুর জীবিত মানুষ খুঁজতে সহায়তা করছে।

এছাড়া জরুরি কর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন এবং হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক