• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লোহাগড়ায় ট্রাকচালককে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০১:২৫ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় রহিম সিকদার (৩৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য  নিয়ে যায়।

আহত রহিম সিকদার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সাইদ সিকদারের ছেলে। বর্তমানে তিনি লোহাগড়া পৌরসভার পুদ্ধারপাড়া এলাকায় বসবাস করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফতুল্লায় নিজ কার্যালয়ে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ফতুল্লায় নিজ কার্যালয়ে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, মৃত্যু ৫
সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, মৃত্যু ৫
মির্জা ফখরুলকে ব্যঙ্গ করে ভিডিও, কনটেন্ট ক্রিয়েটর আটক
মির্জা ফখরুলকে ব্যঙ্গ করে ভিডিও, কনটেন্ট ক্রিয়েটর আটক