• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, মৃত্যু ৫

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৯:০৫ এ.এম.
সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহ'ত হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে আহতদের মধ্যে পাঁচজনের মৃ'ত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে জলাতঙ্ক ভী'তি দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ হিসেবে এখনও জলাতঙ্কের চূড়ান্ত প্রমাণ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, কঞ্চিবাড়ী এবং পাশের ছাপড়হাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুর অতর্কিত হাম'লা চালায়। নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে কামড়ে জখম করে কুকুরটি।​আহ'তদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযোগ উঠেছে, আক্রান্তদের অনেকেই শুরুতে সচেতনতার অভাবে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও প্রাথমিক চিকিৎসা নেন। 

পরে অবস্থার অবনতি হলে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্ক  প্রতিরোধী টিকা নিতে শুরু করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আক্রান্তদের মধ্যে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

মৃত ব্যক্তিরা হলেন: ​সুলতানা বেগম (৫০), মাস্টারপাড়া গ্রাম, কঞ্চিবাড়ী।​নন্দ রানী (৫৫), বজরা কঞ্চিবাড়ী গ্রাম।​ফুলু মিয়া (৫৫), কঞ্চিবাড়ী গ্রাম।  ​আফরোজা বেগম (৫০), কঞ্চিবাড়ী গ্রাম।​রতনেশ্বর কুমার (৫৩), পূর্ব ছাপরহাটী এলাকা।​  এদের মধ্যে গত বুধবার ও শুক্রবার তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী মঙ্গলবার ও বুধবার চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে আরও দুজন মারা যান।

আক্রান্তদের মধ্যে ১৬ বছর বয়সী মিতু আক্তার জানায়, বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ কুকুরটি এসে তার হাতে কামড় দেয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য আক্তার (১১) জানায়, স্কুলে যাওয়ার পথে কুকুরটি তার মুখমণ্ডলে কামড় দিয়ে রক্তাক্ত করে। সে ছয়দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।দীর্ঘদিন ধরে বেওয়ারিস কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

এ বিষয়ে সংশ্লিষ্ট সুন্দরগঞ্জ  উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোজাম্মেল হককের সাথে যোগাযোগ করলে তিনি বলেন গত তিন বছরে উপজেলায় বেওয়ারিস কুকুরের টিকার কোনো বরাদ্দ আসেনি। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা ব্যারাজ অনুমোদন হওয়ায় দোয়া ও আনন্দ মিছিল
পদ্মা ব্যারাজ অনুমোদন হওয়ায় দোয়া ও আনন্দ মিছিল
গৌরীপুরে ২ ডায়গনোস্টিক সেন্টার সিলগালা
গৌরীপুরে ২ ডায়গনোস্টিক সেন্টার সিলগালা
খোকসায় লাইসেন্স পেয়েও জমিতে সেচ দিতে পারছেন না কৃষক
খোকসায় লাইসেন্স পেয়েও জমিতে সেচ দিতে পারছেন না কৃষক