• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ০৩:০৯ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদফতর, কালবৈশাখী, ঝড়ের শঙ্কা

দেশের ২টি অঞ্চলের ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির কথা জানানো হয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ
ফাইল ছবি
মানবিক অর্থনীতির বাজেট হাজার বিলিয়ন ডলারে দেশ
ছবি: সংগৃহীত
ব্রিটিশ কাউন্সিলে জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন