• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপ্রিম কোর্ট বার নির্বাচন শেষ, ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ১০:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

এর আগে, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে ভোটগ্রহণ চলে। সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল থেকে এবারও সভাপতি পদে দাঁড়িয়েছেন সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

জামায়াতপন্থী আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন সবুজ প্যানেল থেকে। আর লাল-সবুজ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এনসিপিপন্থীরা।

আওয়ামীপন্থী আইনজীবী সাদা প্যানেলে নির্বাচন করে থাকেন। এবারের নির্বাচনে সাদা প্যানেল থেকে কেউ প্রার্থী হননি। তবে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে ৪১ জনের মনোনয়নপত্র বাতিলের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী গত ২৯ এপ্রিল এই অভিযোগ তোলেন। তিনি নিজেও সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন।

গত ৬ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। আর নির্বাচনের আগেরদিন গত ১২ মে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সাধারণ আইনজীবীদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান আরেক জ্যেষ্ঠ আইনজীবী মোকছেদুল ইসলাম। তিনি সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না