• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদ্মা ব্যারাজ অনুমোদন হওয়ায় দোয়া ও আনন্দ মিছিল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারাজ অনুমোদন হওয়ায় দোয়া-মোনাজাত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টায় রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদ এবং জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়ার উদ্যোগে উপজেলার হাবাসপুর পদ্মা নদীর পাড়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।

তিনি বলেন, “এই পদ্মা ব্যারাজের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা ব্যারাজ রাজবাড়ীর হাবাসপুরে অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৬ জেলার কৃষক ও সাধারণ মানুষসহ সবাই উপকৃত হবে। আশা করছি, সবার সহযোগিতায় এই কাজ সম্পন্ন হবে।”

পরে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওই এলাকায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সবাই মিষ্টিমুখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সামছুল আলম সোবহান মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার ও যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন প্রমুখ।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এডভোকেট রুমাকে সংবর্ধনা
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এডভোকেট রুমাকে সংবর্ধনা
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি
ভাঙ্গুড়ায় সিসিডিবি'র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় সিসিডিবি'র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত