• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুরে ২ ডায়গনোস্টিক সেন্টার সিলগালা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্স না থাকায় দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি ডায়গনোস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে গৌরীপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে। অভিযানের সময় হাসপাতাল রোডে অবস্থিত মা প্যাথলজী ল্যাবরেটরীতে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে লাইসেন্সবিহীন হওয়ায় পৌর শহরের হাসপাতাল রোডের সেবা ডায়গনোস্টিক সেন্টার এবং ধানমহাল এলাকার ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের বেশ কয়েকটি ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বে থাকা ব্যক্তিরা সরে যান বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, “দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে, সেগুলোতেও পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে।”

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এডভোকেট রুমাকে সংবর্ধনা
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এডভোকেট রুমাকে সংবর্ধনা
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি
ভাঙ্গুড়ায় সিসিডিবি'র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় সিসিডিবি'র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত