• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৮:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানী ঢাকায় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

এ সময়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান মিল্টন, এমপি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্দেশ্যে এটি ছিল প্রধানমন্ত্রীর দ্বিতীয় বৈঠক।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রিটিশ কাউন্সিলে জনপরিসর নিয়ে শিল্প-স্থাপত্য প্রদর্শনী উদ্বোধন
ফাইল ছবি
তারেক রহমান সরকারের প্রথম বাজেট বুধবার থেকে কার্যকর
ছবি: সংগৃহীত
৯ লাখ কোটি টাকার বাজেট পাস