• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ওয়াকার-উজ-জামান -ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য