• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোনার মডেল থানার ওসি মামুন সরকার আইজিপি পদক পেলেন

নেত্রকোনা প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৫” তথা আইজিপি পদকে ভূষিত হয়েছেন।পুলিশের দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তার হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।

এতে বলা হয়, নেত্রকোণা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ আল মামুন সরকার কে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৫” প্রদান করা হয়েছে।

এ সম্মাননা পাওয়ায় নেত্রকোণা মডেল থানার পুলিশ সদস্যদের মাঝেও উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি ওসি মো. আল মামুন সরকার কে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। 

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার  ইনচার্জ (ওসি) আল মামুন সরকার এর সাথে কথা বললে তিনি জানান, আইজিপি পদকে ভূষিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সম্মাননা শুধু আমার একার নয়,নেত্রকোণা মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বল্লমঝাড়ের কুলসুম হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
বল্লমঝাড়ের কুলসুম হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি