• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় সিসিডিবি'র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার সহযোগিতায় ও ভাঙ্গুড়া উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উন্নয়নে আলোচনা সভা এবং কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর এ ভাঙ্গুড়া পৌরসভার মাষ্টার পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০,পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। 

এদিন সমিতির সদস্যরা তাদের নিজ আঙিনায় সার-কীটনাশক ছাড়াই উৎপাদন করা হরেক রকম শাকসবজি ও ফলমূল মেলায় প্রদর্শন করা হয়। পরে ৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে ভাঙ্গুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাজেদা খাতুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিসিডিবি- সিপিআরপি জালালপুর পাবনার এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে, প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু, সিসিডিবি এমএফপি ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায়, সিসিডিবির ভাঙ্গুড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী সাধনা রাণী, সম্পাদিকা মালা রাণী, শান্তিনগর মহিলা সমবায় সমিতির সভানেত্রী আইরিন খাতুন সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে
গাজীপুরে ৫ খুন প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে
চাটমোহরে প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
চাটমোহরে প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত