• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তেঁতুলিয়ায় বিষধর সাপের কামড়ে নিহত গৃহবধূ

পঞ্চগড় প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৫:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর দক্ষিণ দর্জিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠে-ঘাটে কাজ করার সময় কৃষক ও শ্রমজীবী মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি
প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে
গাজীপুরে ৫ খুন প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে
চাটমোহরে প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
চাটমোহরে প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত