• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তাঁতিবাজার মোড়ে রাস্তা সম্প্রসারণে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর তাঁতিবাজার মোড় এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রস্তাবিত ট্রাফিক টার্নিং নির্মাণ ও রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৪ মে ) ডিএসসিসির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের জায়গা দখল করে থাকা অবৈধ স্থাপনা, দোকানপাট ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তাঁতিবাজার মোড়ে দীর্ঘদিন ধরে যানজট ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ডিএমপির প্রস্তাবিত ট্রাফিক টার্নিং নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ও জনভোগান্তি কমিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে ডিএসসিসির কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, নগরীর যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
ফাইল ছবি
মানবিক অর্থনীতির বাজেট হাজার বিলিয়ন ডলারে দেশ