• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশ ভ্রমণে বাধা নেই

আদালত প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:০৫ পি.এম.
সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত
সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করা হয় এবং তাকে নিয়মিতভাবে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে এদিন ধার্য তারিখে হাজির হয়ে আনিস আলমগীর তিনটি আবেদন করেন—স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং প্রয়োজনে বিদেশ ভ্রমণের অনুমতি। এর মধ্যে দুটি আবেদন মঞ্জুর হলেও ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নাকচ করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। পরে তদন্ত শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, তার নামে ঘোষিত আয়ের তুলনায় কয়েক কোটি টাকার বেশি সম্পদ পাওয়া গেছে, যা জ্ঞাত আয়বহির্ভূত বলে দাবি করছে দুদক।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না