• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ১২:৫০ পি.এম.
‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা
‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর উদ্যোগে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে।

তিনি বলেন, আমরা এখানে আজ কর্মসূচি করছি  জনসচেতন বাড়ানোর জন্য । আমরা যত কর্মসূচি করি না কেন আমরা জনগণরা যদি সচেতন না হই, আমাদের শহর আমরা যদি পরিষ্কার রাখার জন্য সচেতন না হই তাহলে আমাদের এই শহর কোনদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারবো না।

‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ময়লা যেখানে সেখানে ফেলা। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এছাড়াও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট তৈরি করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে।

তিনি বলেন, ঢাকা শহরে যে পরিমাণ চাপ বেড়েছে তাতে ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই আমাদেরকে চিন্তা করতে হবে ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যেতে পারি যাতে কর্মসংস্থান বাড়ে এবং ঢাকা শহরে মানুষের চাপও কমে।

‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এসময় বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/সবুজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস
ছবি: ভিওডি বাংলা
ধানমন্ডি-কাকলি স্কুলের সামনে ডিএসসিসির অভিযান
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বিকল্প বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন