• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৩:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানি লন্ডারিং অভিযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া আদালতে আবেদন দুটি উপস্থাপন করেন। শুনানিতে দুদকের পক্ষে অংশ নেন প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দ করা প্রয়োজন।

এর আগে, গত বছরের জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না