• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কন্যাশিশুদের বিকাশে সহায়ক রাষ্ট্রব্যবস্থা চান জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০১:৪৫ পি.এম.
ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে তাদের স্বপ্নপূরণে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পুনাকের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলসভাবে কাজ করে অবদান রাখায় সমিতির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, আপনাদের কর্মকাণ্ড আগামীর প্রজন্মকে সমাজে ইতিবাচক অবদান রাখতে উদ্বুদ্ধ করছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে পুনাকের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব। পরিবার, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে নারীরা কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারেন।

নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে। এতে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচন সহজ হবে।

তিনি আরও বলেন, পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসী আজ উপস্থিত নেই। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী