• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার জুন ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৪২ সেন্টে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৪৯ সেন্ট।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত এখনো শেষ হয়নি। তার দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো এখনো বড় হুমকি হয়ে রয়েছে।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে হবে এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করতে হবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের দেওয়া পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিনিধিদের জবাব তিনি পড়েছেন এবং সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা না হলে তেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্ববাজার বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধাক্কায় পড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : সিএনবিসি নিউজ

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি
বিশ্ববাজারে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী
নিত্যপণ্যের লাগামহীন দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
নিত্যপণ্যের লাগামহীন দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার