• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৯:৫১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (১১ মে) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এ কার্যক্রম চলবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাকসেলের মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন প্রতিটি ট্রাকে ৪০০ জন ক্রেতা চিনি, মসুর ডালসহ বিভিন্ন নিত্যপণ্য কিনতে পারবেন।

ঈদ উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রিত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

টিসিবি সূত্রে জানা গেছে, একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে এবং সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠ পুলিশের প্রতি কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত
সংসদে আইন পাস অনলাইন জুয়ায় জরিমানা ৫ কোটি, ৭ বছর জেল
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার সংখ্যা বাড়ার কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী